1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
অটোরিকশাচালকের লাশ উদ্ধার, ৪ দিনেও মামলা নেয়নি পুলিশ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

অটোরিকশাচালকের লাশ উদ্ধার, ৪ দিনেও মামলা নেয়নি পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

নিখোঁজ অটোরিকশাচালক শেখ শাহ আলমের (৬৫) লাশ উদ্ধারের চার দিনেও মামলা নেয়নি পুলিশ। বিচারের দাবিতে থানায় থানায় ঘুরছেন নিহতের স্বজনরা। অবশেষে সংবাদিকদের দারস্থ হলো ওই পরিবার। বুধবার বিকালে নবাবগঞ্জ প্রেস ক্লাবে এসে এ বিষয়ে জানান নিহত অটোরিকশাচালকের ছোট মেয়ে লাকি আক্তার।

নিহত শেখ শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা পশ্চিম গ্রামের মৃত শেখ হাফিজ উদ্দিনের ছেলে। রোববার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল তালতলা এলাকায় রাস্তার পাশ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ২ এপ্রিল সকালে অটোরিকশা নিয়ে নবাবগঞ্জের বড় বাহ্রার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহ আলম। পরিবারের সদস্যরা সন্ধান না পেয়ে পরদিন নবাবগঞ্জ থানায় জিডি করেন।

নিহত শেখ শাহ আলমের মেয়ে লাকি আক্তার সাংবাদিকদের জানান, বাবার হত্যার বিচার দাবিতে নবাবগঞ্জ ও সিরাজদিখান থানায় বারবার ধরনা দিয়েছি। নবাবগঞ্জ থানা থেকে পাঠানো হয় সিরাজদিখান থানায় আবার সিরাজদিখান থানা থেকে পাঠানো হচ্ছে নবাবগঞ্জ থানায়। এই নিয়ে গত ৪ দিনেও মামলা নেয়নি কোনো থানা পুলিশ। তাহলে কি আমার বাবা হত্যার বিচার পাব না?

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল তালতলা এলাকার প্রধান সড়কের পাশ থেকে ওই থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনও করেছেন তারা। কাজেই তারাই মামলা নেবে। এদিকে সিরাজদিখান থানার ওসি মো. শাহজালাল মামুন বলেন, অটোরিকশাচালক শেখ শাহ আলম নিখোঁজের পরের দিন নবাবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল। তার বাসাও নবাবগঞ্জে এবং তার বাসা থেকে নবাবগঞ্জ থানাও কাছে। সেক্ষেত্রে আমার মনে হয়, নবাবগঞ্জ থানাই মামলা করা তাদের জন্য ভালো। তারপরেও যদি নিহতের পরিবার আমার থানায় আসে তাহলে মামলা নেব।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT