1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে চিকিৎসকের বাড়িতে ডাকাতি,স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে চিকিৎসকের বাড়িতে ডাকাতি,স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় ১২ ভুরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় ডাঃ মোঃ রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত পা ও মুখ বেধে ফেলে। এ সময় তার ছেলের গলায় অস্ত্র ধরে ও বিভিন্ন ঘরের আলমিরা ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় ১০/১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। তিনি আরও বলেন, ডাকাতরা মুখ ঢেকে শুধু হাফ প্যান্ট পরে এসেছিল তাই কাউকে চিনতে পারেনি

এ ঘটনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT