1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দৌলতপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দৌলতপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪২৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন উদ্যোগ হাতে নিয়েছেন। এই কর্মসূচি কার্যকর হলে খাদ্য উৎপাদন বাড়বে, মৎস্য চাষে প্রসার ঘটবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।”

মন্ত্রী স্মরণ করান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কাশাদহ খালের খনন উদ্বোধন করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সেই স্মৃতি বিজড়িত খালের পুনঃখননও উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর বিমানমন্ত্রী পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শন করেন। তিনি যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রী বলেন, “যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া নেওয়া চলবে না, রাস্তায় চাঁদাবাজি যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।”

পরিদর্শন শেষে বিমানমন্ত্রী ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলের সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Write to এশিয়া বার্তা

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT