1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭৪ বার পড়া হয়েছে
ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার
ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ডাকাত গ্রেপ্তারের আগেই তাদের আইনজীবী প্রস্তুত থাকে। জামিনের পর ভিন্ন নামে আবারও ডাকাতিতে জড়িয়ে পড়ে তারা।

মানিকগঞ্জের দুই প্রতিষ্ঠানে কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

তিনি বলেন, গত মাসের ২০ তারিখে শিবালয় থানার আসতিয়া পেপার এন্ড বোর্ড মিলে ডাকাতি হয়। একই মাসের ২৩ তারিখে ঘিওর থানার অ্যাডভান্স অ্যাটায়ার কারখানায় ডাকাতি হয়। এসব ঘটনায় ১৪ লাখ ও দেড় কোটি টাকা মূল্যের মালামাল লুট হয়। ক্লু লেস এসব ঘটনার তদন্তে নামে পুলিশ এবং দ্রুত ৮ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির মধ্যে ২৩ মার্চ গভীর রাতে আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামীয় পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি, মোবাইল ফোন, কম্পিউটার ও সিসি ক্যামেরা যন্ত্রাংশ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ, ঢাকার আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. মাসুদ রানা, মোহাম্মদ সাজেদুল ইসলাম ওরফে সাজিদ, মোঃ সাগর প্রামানিক, মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ আল-আমিন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন এবং আব্দুস সালাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, শিল্প কারখানার যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি, চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT