1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অবস্থিত “আল মুমিন ব্যাটারি” কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। এছাড়া সেখানে বর্জ্য ব্যবস্থাপনারও কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে পরিবেশ দূষণ, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT