1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আ'লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সেদিন নিজের প্রভাব ও ক্ষমতা খাটিয়ে বিএনপির উপজেলা চেয়ারম্যানকে উন্নয়ন সভা করতে দেননি তিনি। এমনকি পরিষদ চত্বরে পুলিশ ও আনসার মোতায়েন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। ফ্যাসিস আওয়ামী আমলে ঢাকার নবাবগঞ্জের ইউএনও ছিলেন আলমগীর হোসেন। তিনি এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে আছেন।
তৎকালীন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিএনপি করার কারণে অনেকটা নিরবে এসব অনিময় ও ইএনওর দাম্ভিকতাকে মেনে নিতে হয়। তিনি অনেকটা বিধি লংঘন করেই মাসিক উন্নয়ন সভা থেকে চলে যান। জনপ্রতিনিধিরা সেদিন ওই ঘটনাকে নিন্দা জানিয়েছিলেন।
আলমগীর হোসেন বর্তমান বিএনপি সরকারের আমলে অনেকটা বহাল তবিয়তে মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করছেন। গত ২৬মার্চ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তাকে জাতীয় স্মৃতিসৌধে দেখা গেছে প্রধানমন্ত্রীর গাড়ীর পাশে। এঘটনাকে অনেকটা স্পর্শকতার বলে মনে করছে সুধী সমাজ। সেই সময়ের একজন আওয়ামী মদদপুষ্ট কর্মকর্তা কিভাবে প্রধানমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ কর্মসূচীতে অংশ নেয়।
২০১৫সালের জানুযারী মাসের দিকে তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদের একটি সভায় এ ঘটনা ঘটান। যাতে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সেইদিন সভায় যোগদান করতে না পারেন। আলমগীর হোসেন সেই চেষ্টা করেছেন। শুধু সভা বানচাল করেই তিনি ক্ষ্যান্ত হননি। একজন আওয়াময়ী মন্ত্রীকে খুশি করার জন্য তৎক্ষনিক থানা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান এনে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে পরিষদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন বলেও অভিযোগ আছে।
সেদিন পরিস্থিতির কারণে ইউএনও আলমগীরের এহেন আচরণ ও ক্ষমতার দাপটের প্রতিবাদ করেত পারা যায়নি। আওয়ামীলীগ ক্ষতাচ্যুত হওয়ার পর ঘাপটি মেরে থাকা সেই আওয়ামী দোসর হিসেবে পরিচিত নবাবগঞ্জ উপজেলার সাবেক নিবার্হী কর্মকর্তা এবং বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব আলমগীর হোসেন বহাল তবিয়তে আছেন। নবাবগঞ্জবাসী সেই ঘটনার নিন্দা জানিয়ে সরকারের কাছে তার বিচার দাবি জানিয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সময়ে পরিষদের এক ভাইস চেয়ারম্যান বলেন, তার উদ্যত আচরণ, বিধি ভঙ্গ ও দাপট সেদিন আমাদেরকে শুধু কষ্ট দেয়নি। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেদিন অনেকটা ভয়ে আতংকে অফিস ছাড়তে হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT