1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহার প্রেসক্লাবে তালা দিয়ে কমিটি অবাঞ্চিত ঘোষণা করলেন গনমাধ্যম কর্মীরা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহার প্রেসক্লাবে তালা দিয়ে কমিটি অবাঞ্চিত ঘোষণা করলেন গনমাধ্যম কর্মীরা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি:
দোহারে সাংবাদিকদের ক্লাবে বেশ কয়েকটি দাবীতে গনমাধ্যম কর্মীরা তালা ঝুলিয়ে দিলেন। বুধবার (১৩ মে) দুপুরে দোহার প্রেসক্লাব বন্ধ থাকায় গনমাধ্যম কর্মীরা ক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
ক্ষুব্ধ গনমাধ্যম কর্মীরা জানান, প্রেসক্লাব হলো সাংবাদিক ও সংবাদপত্র পরিবেশনের একটি স্বাধীন সংগঠন বা মিলনকেন্দ্র ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত পেশাজীবিদের সংগঠন। উপজেলা প্রশাসন থেকে বরাদ্ধকৃত জমি ও ভবনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সংবাদ লিখতে আসবেন এটাঁই স্বাভাবিক। এটা মূলত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক যোগাযোগ, সামাজিকরন এবং তথ্য আদান-প্রদানের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এর একটি অন্যতম উদাহরন।কিন্তু সেই ক্লাব নিজেদের কুক্ষিগত রাখতে, অনির্বাচিত একটি কমিটি প্রায় দেড় বছর ধরে প্রেসক্লাবকে ব্যক্তিগত সম্পতি হিসেবে ব্যবহার করে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রেসক্লাবের চাবি তাদের দায়িত্বে রেখে নিজেদের ইচ্ছেমত মিটিং পরিচালনা করেন। অন্য সদস্যরা চাবি চাইলেও দেওয়া হয়না। পাশাপাশি গণমাধ্যম কর্মীদর এই ক্লাবে সদস্য করা হয় না। নামমাত্র কয়েকজন অনলাইন ও ইউটিউবার সাংবাদিক পরিচয়দানকারী এই সংবাদপত্র পরিবেশনের একটি স্বাধীন সংগঠনটি তাদের নিয়ন্ত্রনে রেখেছেন।
গণমাধ্যম কর্মীরা আরও জানান, বুধবার জরুরী নিউজ সংক্রান্ত কাজে প্রেসক্লাবের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিব যোগাযোগ, সামাজিকরন এবং তথ্য আদান-প্রদানের লক্ষে গেলে ভবনটি তালাবদ্ধ দেখেন। এর আগেও অভিযুক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমানের কাছে একাধিকবার প্রেসক্লাবের চাবি চাওয়ায় তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ। পরবর্তীতে বুধবার দুপুরে নির্ধারিত সময়ে সাংবাদিকরা প্রেসক্লাবে গিয়ে আবারও চাবি দিতে বলেন। এসময় তিনি আবারও অপরাগতা প্রকাশ করেন। পরে উপস্থিতি সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাব ভবনে তালা দিয়ে বর্তমান কমিটি অবাঞ্চিত ঘোষণা করেন।
উপস্থিতি সাংবাদিকরা জানান, শুধুমাত্র গুটি কয়েক নামধারী সাংবাকিদের জন্য প্রেসক্লাবের কার্যক্রম বন্ধ থাকতে পারে না। এটি একটি স্বেচ্ছাচারিতা। নিয়ম বহির্ভূত অযোগ্যদের সদস্যপদ দিয়ে বেশ কয়েজনকে সদস্য করা হয়েছে। এছাড়া মূল ধারার অনেক সাংবাদিকদের বাহিরে রেখে তাদের সদস্য করা হয়নি। অভিযোগ রয়েছে বিভিন্ন কারন দেখিয়ে একাধিক সদস্যদের দূরে রেখে বহিরাগত সাংবাদিকদের বিভিন্ন জরুরী সভায় অংশগ্রহন করানো হয় না। মূলধারার সাংবাদিকদের নিয়ে একটি স্বাধীন প্রেসক্লাব গঠণের দাবী জানান তারা। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে এমন ঘটনা বিভিন্ন মহলে ছড়িয়ে পরলে তারা বর্তমান কমিটি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে প্রতিবাদ জানান স্থানীয়রা।
এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সাধারন-সম্পাদক আতাউর রহমান বলেন, প্রেসক্লাবে কে কি করবে তা আমার জানার অধিকার আছে।
এসময় উপস্থিত ছিলেন, সমকালের দোহার প্রতিনিধি মাহাবুবুর রহমান টিপু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দোহার প্রতিনিধি শামিম আরমান, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার দোহার প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, একুশের কন্ঠের সিনিয়র রিপোটার আবুল হামে ফকির, নাগরিক প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, মাসিক ইছামতির ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কুদ্দুস, সাপ্তাহিক এশিয়া বার্তার সহকারী সম্পাদক শাহাদাৎ হোসেন, মুক্তখবরের প্রতিনিধি রিদয় মাহমুদ, এশিয়া বার্তার স্টাফ রিপোর্টার ফাহিম হোসেন, দোহার বার্তা টুয়েন্টিফোর এর প্রতিনিধি মোবারক হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT