1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা বিভাগের সেরা ব্যবস্থাপক হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের দোহার শাখার ব্যবস্থাপক মো.মুক্তার হোসেন। তিনি ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের অফিল উদ্দিন খান এর ছেলে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের হল রুমে ব্যাংকটির ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে পুরস্কার হিসেবে সম্মাননা তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (১), আব্দুর রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (২) মো. খালেদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের জি,এম গোলাম মো. আরিফ।
দোহার শাখার ব্যবস্থাপক মো.মুক্তার হোসেন এশিয়া বার্তাকে বলেন, এ অর্জন আমার একার নয় এটি আমি সম্মানিত পরিচালকদের ও সকল গ্রাহকদের উৎসর্গ করলাম। বিশেষ করে আমাদের পরিচালকদের দিক নির্দেশনায় এটি সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি।
উল্লেখ্য, আঃ রহিম উপব্যবস্থাপনা পরিচালকের শ্রেনিকৃত ঋণ হ্রাস এবং কৃষি ব্যাংকের মুনাফা তৈরিতে NNCL ( NO NEW CL) এর পদ্ধতি অনুসরন করে এবং মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তায়েবুর রহমান এর প্রকাশ্য মনিটরিং এ বিগত বছরের ৬০ লক্ষ টাকা লস কাটিয়ে ২৫-২৬ অর্থবছরে ১ কোটি ৯ লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে । কৃষি ব্যাংকেরক্ষিত আমানত শতভাগ নিরাপদ এবং যখন ইচ্ছে যে কোন পরিমান উত্তোলন করা যায়, ফ্রি আরটিজিএস, ইএফটিএন, অনলাইন সেবা, এটিএম ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, বিনামুল্যে কিউআর কোড প্রদান ও স্বল্প সময়ে কৃষি ও বাণিজ্যিক ঋণ প্রদান করে থাকে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT