1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াবাড়িতে সভা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াবাড়িতে সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, এবং নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতাদের মাঝে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।
প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক উদয় হুসাইন।
নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির আহেমদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য সিকান্দার আলী মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সদস্য জনাব তুহিন হোসেন,সোহরাব তালুকদার, দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব বেপারী, মোখলেসুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব সহ নয়াবাড়ি ইউনিয়নের আওয়ামীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT