1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ইসির পদত্যাগের দাবীতে দোহারে বিক্ষোভ মিছিল - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ইসির পদত্যাগের দাবীতে দোহারে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং ব্যর্থ ও অথর্ব বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)’র পদত্যাগের দাবীতে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সভাপতি মোঃ কামাল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে মিছিলটি জয়পাড়া বাজার হাজেরা ম্যানশন এর সামনে থেকে শুরু হয়ে উপজেলা রোড ও থানার মোড় হয়ে করম আলীর মোড় হয়ে ওয়ান ব্যাংকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান বেপারীর পরিচালনায় বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখা সভাপতি হাফেজ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সহ-সভাপতি হাফেজ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ মোঃ বিল্লাল হোসেন, হাফেজ রুহুল আমীন দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সহ-সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মোঃ তাওহীদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ মোশাররফ হোসেন শামীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা মোঃ জামাল হোসেনসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT