1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আঞ্চলিক সড়কের দুইপাশ দখল করে ইটের স্তুপ,দূর্ঘটনার শঙ্কা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আঞ্চলিক সড়কের দুইপাশ দখল করে ইটের স্তুপ,দূর্ঘটনার শঙ্কা

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬৪৬ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহারের আঞ্চলিক মহাসড়কের দুইপাশ দখল করে ইটের স্তুপ করে রেখেছে এক শ্রেণীর প্রভাবশালী মহল। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে ঢাকাগামী আঞ্চলিক মহাসড়কে সেন্টার সীফ এর সামনে থেকে রাস্তার দুই পাশে দখল করে স্থাপনা নির্মাণের নামে রাখা হয়েছে ইট ও বালু। স্থানীয়রা জানান, এর বেশিরভাগ ইট রেখেছেন স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি। এছাড়া আরও একটু সামনে গেলে দেখা যায় আরও বেশ কয়েকজন ঠিক একইভাবে রাস্তার দুই পাশ দখল করে ইট সাজিয়ে রেখেছেন। বারবার স্থানীয়দের নিষেধাজ্ঞা থাকলেও কেউ কোনো আমলে নেয়নি। এদিকে এই স্থানটিতে পথচারীদের চলাচল সম্পুর্ণ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার উপর দিয়েই চলতে হয় তাদের। যার ফলে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। আবার রাস্তার উপর চলাচলকৃত যানবাহন চালকরাও দূর্ভোগে পরেছেন বলে জানান।
সংবাদ সংগ্রহের সময় ছবি তুলতে গেলে বাধা দেন অভিযুক্ত আব্দুস সালাম। তিনি বলেন, এখানে আরও তিন মাস ইট থাকবে। আপনি নিউজ করে যা পারেন করেন।
এবিষয়ে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম চোকদার বলেন, আমি কয়েকবার তাদের ইট সরিয়ে নিতে বলেছি কিন্তু কেউ শোনেনি। এখন প্রশাসনের হস্তক্ষেপ খুব জরুরি। তিনি আরও বলেন, একটি আঞ্চলিক মহাসড়কে এভাবে রাস্তার দুইপাশ দখল থাকলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তখন এই দায় কে নেবে।
এব্যপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম জানান, আঞ্চলিক মহাসড়কের রাস্তা বা রাস্তার কোনো অংশ কেউ দখল করতে পারবেনা। এছাড়া মানুষ চলাচলের বিঘœ ঘটে এমন কোনো কাজ করা যাবে না। সরজমিনে গিয়ে জরিতদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT