
ঢাকার নবাবগঞ্জের ইছামতী নদীতে বর্ণিল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর দর্শকের উচ্ছ্বাসে মুখর ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীর খানেপুর। হৈ হুল্লোড় আর বুলির তালে তালে এ যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। ‘হেইয়ো হেইয়ো হেইয়ো বেলা গেল সন্ধ্যা হইল কালো মেঘে গগন খাইলো হৈ। গানের তালের সঙ্গে তাল মিলিয়ে বৈঠা টানছে মাঝিরা। কে কাকে পেছনে ফেলবে এ নিয়ে প্রতিযোগিতা।” আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে রোববার বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর এলাকায় ইছামতি নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করতে ইছামতির দুই তীরে হাজার হাজার দর্শনার্থী জড়ো হন। তারা তীরবর্তী ভবনের ছাদ, বিভিন্ন ঘাট এবং নৌযানের ওপর বসে প্রতিযোগিতা উপভোগ করেন। বাইচে ছোট বড় ৬টি নৌকা অংশগ্রহণ করেন।
বাইচে প্রথম হন আগলার লিটন ২
নৌকা বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জকারী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১টি মোটর সাইকেল, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার একটি করে ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী সকল নৌকার জন্য রয়েছে একটি করে এল.ই.ডি টিভি।
Leave a Reply