1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
হাসিনার কথা শুনে পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে-খন্দকার আবু আশফাক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

হাসিনার কথা শুনে পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে-খন্দকার আবু আশফাক

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) সংবাদদাতা.
অবৈধ সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনার কথা শুনে পুলিশ আন্দোলনকারী ও নিরিহ মানুষের উপর গুলি করেছে, বলেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার লটাখোলা করমআলীর মোড়ে এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের কিছু সদস্য অতি উৎসাহিত হয়ে আর কিছু সদস্য হাসিনার কথায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। আশফাক নেতাকর্মীদের বলেন, কেউ কারো উপর জুলুম অত্যাচার চালাবেন না এবং পুলিশ দায়িত্ব গ্রহণ করলে তাদের প্রতি খারাপ আচরণ করবেন না। এটি প্রমানিত হলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, আমরা রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি। এটি ধরে রাখতে হবে।
শেখ হাসিনার পদত্যাগের পর শুক্রবার সকাল থেকে ঢাকার নবাবগঞ্জ ও দোহারে পথসভা ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন আবু আশফাক। বিকেল তিনটা থেকে বিভিন্ন শ্লোগানে নেতাকর্মীদের উপস্থিতিতে কাঁনায় কাঁনায় পরিপূর্ণ হয় সভাস্থল। এসময় বিএনপি ও অঙ্গসংগঠণের হাজারো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT