1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ২২লক্ষ টাকা ছিনতাই,আটক ১ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ২২লক্ষ টাকা ছিনতাই,আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর ২২লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাবুল ইসলাম(৪৬)নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে আজ দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানার মুজাহিদ নগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানীর একাউন্টস ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, চুনকোটিয়া পাকাপুল এলাকায় কোম্পানীর এজেন্ট অফিস থেকে ২২লক্ষ টাকা নিয়ে ওই কোম্পানীর নিজস্ব একটি অটোরিক্সা যোগো রাজেন্দ্রপুর ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিলেন তিনি । তাদের অটোরিক্সটি মুজাহিদ নগর এলাকা বরাবর ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে পৌছালে এসময় পুলিশ লেখা একটি সাদা হাইস গাড়িযোগে ১১জনের একদল ছিনতাইকারী তাদের অটো রিক্সাটির গতিরোধ করে ম্যানেজার এবং চালককে পিস্তল ঠেকিয়ে অটোরিক্সার লকারে রাখা ২২লক্ষ টাকা তালা ভেঙে নিয়ে নেয়। পরে ম্যানেজারের চোখ ও হাত বেধে ঝিলমিল এলাকায় নিয়ে তাকে ছেড়ে দেয়। এতে তিনি সঙ্গে সঙ্গে তার অফিসের অন্যান্য লোকজনকে জানালে তারা আব্দুল্লাহপুর টোলঘর এলাকায় ছিনতাইকারীদের গাড়ির গতিরোধ করে বাবুল ইসলাম নামে একজনকে আটক করে। এসময় উত্তেজিত জনগন তাকে বেদম প্রহার করে থানা পুলিশে সোপোর্দ করে। আটককৃত ছিনতাইকারী একজন পেশাার। তার বাবার নাম আব্দুল লতিফ খান। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুয়াবাড়িয়া এলাকায়। সে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় ভাড়া থাকতো। এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকীদের আমরা দ্রুত গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছি ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT