1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ও ছাত্রলীগ নেতা হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাথরাইল ও জয়রা এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কাশেম (৪৮) সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং হৃদয় (২৭) জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২০ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সকালে আসামিরা একে-৪৭ রাইফেল, শর্ট গান পিস্তল সহ দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে মানিকগঞ্জ খালপাড় মোড়ে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের কর্মসূচি সফল করার জন্য জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে বিএনপির জেলা কার্যালয়ে যাচ্ছিলেন। মামলার বাদী আজাদ হোসেন সেখানে যাওয়ার পথে আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেনের নির্দেশে সিফাত কোরাইশী, জুয়েল ও ইমন তার গতিরোধ করেন। এ সময় অন্য আসামিদের মদদে সিফাত কোরাইশী তার হাতে থাকা শটগান দিয়ে আজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আবারও গুলি করলে তা বের না হওয়ায় অপর আসামির হাত থেকে বাটাম নিয়ে সিফাত কোরাইশী বাদীকে এলোপাতাড়ি পেটান। অন্য আসামিরা তাঁদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,  সোমবার রাতে ওই মামলার এজাহার নামীয় আসামি আবুল কাশেম ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT