1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ময়লার ভাগাড়ে পরিণত হওয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র খালটি অবশেষে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক সানজিদা জেসমিন বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এখনই সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা যেভাবে মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা করেছি তেমনি ভাবে দেশটাকে নিজের মনে করে ঐক্যবদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে। জেলা প্রশাসক বলেন, প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে খালের ময়লা শ্রেণীকরণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণের কর্মসূচি অচিরেই হাতে নেওয়া হবে।  তিনি মানিকগঞ্জ জেলাকে একটি স্বপ্নের জেলায় পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিডি ক্লিনের মানিকগঞ্জের উপ সমন্বয়কারী শাকিল আহমেদ, সদস্য সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরিবেশ ভিত্তিক বেসরকারি সংস্থা  বিডি ক্লিন কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT