1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দলে অনুপ্রবেশকারীদের লাঠি হাতে প্রতিহত করতে হবে - জিন্নাহ কবির - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দলে অনুপ্রবেশকারীদের লাঠি হাতে প্রতিহত করতে হবে – জিন্নাহ কবির

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের লাঠি হাতে প্রতিহত করতে হবে। ইতিমধ্যে দলে অনুপ্রবেশকারী প্রবেশ করেছে। এরা দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। তাই অনুপ্রবেশকারীরা যে নেতার সাথেই থাকুক না কেন তাদের প্রতিহত করে দুর্দিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বাসভবনে এক কর্মী সমাবেশে  তিনি এসব কথা বলেন। এসময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেম দিপু, জেলা কৃষকদলের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আনিসুর রহমান আনিস, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুন্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, মহিদুর রহমান মহিদসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিন্নাহ কবির আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপন হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপি যেমন প্রসংশা পেয়েছে। তেমনি মানিকগঞ্জ জেলা বিএনপিও প্রসংশা কুরিয়েছেন। আমরা চাই জনগণের দোরগোরায় পৌছাতে। বিএনপি হচ্ছে জনগণের দল। তাই জনগণের পাশে থেকে দলকে সুসংগঠিত করতে হবে। যাতে করে এদেশের মানুষ বিএনপিকে অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষে ভোট দেন। তিনি আরো বলেন, ১৭ বছর দলের দূর সময়ে যারা নিস্ক্রিয় ছিলেন। হঠাৎ গত ৫ আগস্টের পর তারা বেপরোয়া হয়ে উঠেছে। দলের ত্যাগী নেতাদের নামে মিথ্যা অপপ্রচার করছে। আমরা যারা দলের সক্রিয় ত্যাগী কর্মী তাদের কাজ দলকে সুসংগঠিত করা। অনুপ্রবেশকারীদের প্রতিহত করা। এসময় তিনি দলের সকল নেতাকর্মীদের সজাগ থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT