1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কম্পন রংপুরে গ্রেফতার - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কম্পন রংপুরে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
রংপুর জেলার পীরগঞ্জ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে গ্রেফতার করা হয়েছে। সে মানিকগঞ্জ জেলার সর্বত্র মূর্তিমান আতংক হিসেবে পরিচিত।
বুধবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, সামিউর রহমান কম্পনকে গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের পাইপ বেয়ে পালিয়ে নামার সময় আহত হয়। চিকিৎসার জন্য তাকে রংপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে মানিকগঞ্জে আনা হবে।

গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর অগ্নি সংযোগসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামি সামিউর রহমান কম্পনকে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT