1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দেশে আর কোন অপশক্তির ঠাই হবে না- আবু আশফাক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দেশে আর কোন অপশক্তির ঠাই হবে না- আবু আশফাক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফায় জনসম্পৃক্ততার লক্ষ্যে ঢাকার দোহারে যুব-গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুসুমহাটি ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের দেয়া ৩১ দফা সকল জণগনের প্রত্যাশা পূরণে কাজ করবে। বর্তমান সরকারের কাজ দেশের মানুষের কাছে ভোটাধিকার ফিরিয়ে দেয়া। তাই যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকার গঠণ করা হবে তত দ্রুত দেশ এগিয়ে যাবে।
এসময় আবু আশফাক আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেন, দেশের বিরুদ্ধে অপশক্তি এখনো কাজ করে যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এই দেশে আর কোন অশুভ শক্তির ঠাই হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে কার্তিকপুর বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT