1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে দণ্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে দণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা.
ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও একজনকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান আদালতে তাদের দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় মাটিকাটার সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। এরা হলেন দোহারের রাকিবুল হাসান (২৩) তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং নবাবগঞ্জের চুড়াইনের মো. মিহন (২৫) কে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়। এসময় অবৈধভাবে কৃষিজমির মাটিকাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত ।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । ঘটনাস্থল থেকে হাতেনাতে দু’জনকে আটক করে একজনে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড দেয়া হয়েছে । নবাবগঞ্জ কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT