1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব-খন্দকার আবু আশফাক - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব-খন্দকার আবু আশফাক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ তুলব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
ঢাকার দোহারে সোমবার রাতে দুবলী হাসির মোড় এলাকায় শাহ্ আনেছ পাগলার তৃতীয় ওরশ মোবারক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আশফাক বলেন, নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়া ও তারেক রহমানের বিকল্প নেই। তাদের দুরদর্শী নেতৃত্বে বিএনপি রাষ্ট্রের বিনির্মাণে ক্ষমতায় এলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। তারেক জিয়ার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তাহলেই দেশের অবকাঠামোগত বিপ্লব ঘটবে, জনগণের জীবনযাত্রার মান সুরক্ষিত হবে। বেকারত্ব দূরিকরণে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। দেশের কৃষি, শিল্প, সেবাখাত দ্রুততার সহিত এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি আমূল পরিবর্তিত হবে।
এসময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে খন্দকার আবু আশফাক আরো বলেন, আমরা গণতন্ত্র বিশ্বাসী। আমরা ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার দেখতে চাই। কালক্ষেপন না করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। তারা বহু বছর ধরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় না। সংস্কারের নামে এমন কিছু করবেন না যেন হাসিনার মত আপনাদেরও পালিয়ে যেতে না হয়।
এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দলের ভাবমূর্তি উজ্জল করুন। সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলকে সংগঠিত করুন।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT