1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক গ্রেপ্তার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর হামলা ও জেলা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ। ১৮ জুলাই মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের খালপাড় এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলা করা হয়। এ হামলায় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়। তাদের কয়েকজনকে খালপাড় ব্রিজ ও রাস্তার উপর নির্মমভাবে কোপানো হয়। নির্মম হামলার কয়েকটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের কোপাতে থাকা ভাইরাল হওয়া জুয়েল ভূইয়া আব্দুর রাজ্জাক রাজার অনুসারী।  ৪ আগষ্ট শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। এ বিষয়ে ওসি আমান উল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয় পোড়ানো মামলায় আব্দুর রাজ্জাক রাজা এজাহার নামীয় আসামি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT