1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আ'লীগ নেতার জামিন, আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

আ’লীগ নেতার জামিন, আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের পক্ষে জামিন শুনানি  করার অভিযোগে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মেজবাউল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই আইনজীবীর অপসারনসহ চার দফা দাবিতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া সাগর, রবিন হোসেন, মো, অনিক, লিটন মোল্লা ও জুয়েল প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোল্লার আদালতে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দৌলতপুর থানায় দায়েরকৃত মামলার ১২৯ জন আসামীর মধ্যে ৬ জন আত্মসমর্পণ করে। এ সময় বিজ্ঞ আদালত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আজিজুল হক, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনকে জামিন প্রদান করেন। এই মামলায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি মেজবাউল হক জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মানিকগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, এখনো রক্তের দাগ মুছে যায়নি। কিভাবে বিএনপি’র একজন সিনিয়র নেতা হিসেবে আওয়ামী লীগ নেতাদের জামিনে সহায়তা করেন তা আমার বোধগম্য নয়। আমি মানিকগঞ্জ জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে এডভোকেট মেজবাউল হক বলেন, আমি মানবিক কারণে আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT