1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নব দম্পতির উপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাই - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নব দম্পতির উপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাই

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: 

মানিকগঞ্জে নব দম্পতিকে রাস্তায় আটকে মারপিট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৭ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ থানায় অভিযোগটি দাখিল করেন ভুক্তভোগী ছেলের মা রহিমা বেগম। তিনি সদর উপজেলার গারাদিয়া গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী। জানাগেছে, সোমবার সকালে রহিমা বেগমের ছেলে আরিফ (২৪) ও তার স্ত্রী রানী আক্তার (১৯) ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে কৈতরা মিতরা বাজারের মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছার পর বখাটে আশিক, শাওন, বাদু, সিফাত, রাকিব, নিরব ও সবুজ তাদের গতিরোধ করে। এ সময় সঙ্ঘবদ্ধ বখাটেরা আরিফ ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে আরিফের স্ত্রীকে শ্লীলতাহানি করে তার গলায় রক্ষিত ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। খবর পেয়ে আরিফের চাচা এগিয়ে গেলে বখাটেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগকারী রহিমা বেগম গণমাধ্যমকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে বখাটেরা আমার নব বিবাহিত ছেলে ও তার স্ত্রীর উপর এই জঘন্য হামলা চালায়। তারা এখন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বখাটেরা পার্শ্ববর্তী এগারোশ্রী কৈতরা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, স্বামী-স্ত্রীর উপর হামলার অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT