1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে বাড়ির সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম  - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে বাড়ির সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম 

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।  গত ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত হয় নারগিস আক্তার (৩৭), তার শ্বশুর চমক আলী (৬৫) ও শাশুড়ি করিমন বেগম (৫৫)। নার্গিসের মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একই গ্রামের বাদশা, বাচ্চু, আশরাফুল, আউসি, সুমি, সোহান, আমেনাসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের নামে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারগিস আক্তার। ভুক্তভোগী নারগিস আক্তার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাদশার পরিবারের সঙ্গে তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ ফেব্রুয়ারি দুপুরে বাদশা ও তার সহযোগীরা আমাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। মারধরের একপর্যায়ে তারা আমার এবং শাশুড়ীর গলায় থাকা দু’টি স্বর্ণের চেইন এবং ঘরের সুকেস থেকে ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। থানা পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।  সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এর কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি কলটি কেটে দেন। পরে একাধিকবার তার সরকারি মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে টেক্সট করলেও তিনি কোন সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT