1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে জমি সংক্রান্ত দ্বন্দে আহত-২,পাল্টাপাল্টি অভিযোগ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে জমি সংক্রান্ত দ্বন্দে আহত-২,পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আলিম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত আলিম উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে। শনিবার (৮মার্চ) সকালে উপজেলার মইতপাড়া রুইথা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি অভিযোগ করেছেন।
থানায় অভিযোগের সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সকালে আব্দুল আলিমের সাথে লুৎফর খানের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মিলন খান ও ওহাব ফকিরের হুকুমে ৪/৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল আলিমের উপর হামলা করে। এ সময় সোহেল খান দা দিয়ে আব্দুল আলিমকে কোপ দিলে ঘটনাস্থলে আলিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যরা তাকে এলোপাতারি পিটিয়ে আহত করে। এ সময় আলিমের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদি হয়ে দোহার থানায় সোহেল খান, সিফাত খান, লুৎফর খান, মিলন খান এবং ওহাব ফকির সহ অজ্ঞাত ৩/৪ জনের নামে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এদিকে অভিযুক্ত সোহেল খান জানান, তাদের জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালত ঐ জমির উপর স্থগিত আদেশ দেন। আদালতের রায় অমান্য করে বাদী পক্ষ সেখানে কাজ করতে গেলে তাদের বাধা দিলে দ্বন্দের সৃষ্টি হয়ে। এসময় তিনি নিজে আহত হন বলে জানান। আব্দুল আলিমকে আহত করার বিষয়টি তিনি অস্বিকার করেন। এঘটনায় সোহেল খান বাদি হয়ে একটি অভিযোগ করেছেন বলেও জানান।
হুকুমের আসামি মিলন খান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমার নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
এ ঘটনায় দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন এবং থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT