1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ফার্মাসিস্ট দিচ্ছেন চক্ষু চিকিৎসা   - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে ফার্মাসিস্ট দিচ্ছেন চক্ষু চিকিৎসা  

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট সুমন মিয়ার বিরুদ্ধে মানিকগঞ্জের প্রাইভেট হাসপাতালে নিয়মিত চক্ষু চিকিৎসা দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। চক্ষু চিকিৎসার মতো বিশেষায়িত কাজ একজন ফার্মাসিস্টের করার কোনো বৈধতা নেই। এর ফলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিরকুটিয়া (বাঘুটিয়া) উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত সুমন মিয়া নিয়মিতভাবে মানিকগঞ্জের বিভিন্ন বেসরকারি চেম্বারে রোগী দেখছেন। শুধু তাই নয়, তিনি ফার্মাসিস্ট হয়েও চক্ষু চিকিৎসার মতো সংবেদনশীল কাজ করছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মিয়া দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন। সরকারি হাসপাতালে তার অনিয়মিত উপস্থিতি এবং বেসরকারি চেম্বারে নিয়মিত রোগী দেখার বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অনুসন্ধানে জানা গেছে, সুমন মিয়া প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার মানিকগঞ্জের “ইসলামিয়া চক্ষু হাসপাতাল ফ্যাকো এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” এ সকাল দশটা থেকে দিনব্যাপী চিকিৎসাসেবা দেন। এছাড়াও, তিনি মানিকগঞ্জের অন্যান্য চক্ষু হাসপাতালেও রোগী দেখেন। সোমবার (১০ই মার্চ) সকাল ১০টায় সুমন মিয়াকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার জয়রা রোডে অবস্থিত “ইসলামিয়া চক্ষু হাসপাতাল ফ্যাকো এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার”-এ দেখা যায়। সেখানে ১০৩ নম্বর কক্ষে চিকিৎসকের চেয়ারে বসে তিনি রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। চোখে টর্চ লাইটের আলো ফেলে, নার্স দিয়ে ড্রপ দিচ্ছিলেন। আবার কাউকে চোখে ট্রায়াল ফ্রেম লাগিয়ে ভিশন বক্সের মাধ্যমে পাওয়ার পরিমাপ করছিলেন। সুমনের কাছে চিকিৎসা নেওয়া রংমালা জানান, তিনি জানেন না সুমন ডাক্তার কি না। চোখ ব্যথা করে বলে তিনি এখানে এসেছেন। সুমন তাকে ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন। আসিফ (৪৩) নামে আরেকজন রোগী জানান, তিনি সুমনকে ডাক্তার হিসেবেই চিনতেন এবং তার কাছে চোখ দেখিয়েছেন। ইসলামিয়া চক্ষু হাসপাতাল ফ্যাকো এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো. রুবেল মিয়া জানান, তারা সব জেনেশুনেই সুমনকে দিয়ে কাজ করাচ্ছেন। এ বিষয়ে মীরকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মো. সুমন মিয়া বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ রানা ও অফিস ম্যানেজ করেই মাসে দুইদিন মানিকগঞ্জের এই হাসপাতালে সেবা দেই। চৌহালী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার মো. মাসুদ রানা বলেন, সরকারি ছুটি ব্যতীত সুমনকে প্রতিদিন অফিস করতে হবে। ফার্মাসিস্ট হয়ে রোগী দেখার কোনো সুযোগ নেই। সুমনের এই কাজের বিষয়ে তিনি অবগত নন বলে দাবী করেন। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, বিষয়টি তার জানা ছিল না। ফার্মাসিস্ট সুমনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT