1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (NCP) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ ১নং আইনজীবী ভবনে সদর উপজেলা শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ তালুকদারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এস এম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সাইফুল্লাহ হায়দার বলেন, “২৪’র প্রেরণা ও সমগ্র দেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই। তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলি।” অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা রমজান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাসুম খান, কাজি পিন্টু, গালিবুর রহমান, ইদ্রিস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সা’দ এর পিতা শফিকুল ইসলাম, ও সায়াদ এর পিতা বাহাদুর খান, সিটি কলেজের প্রিন্সিপাল মো. ইসহাক, অন্যান্য বিজ্ঞ আইনজীবী, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT