1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শিকারীপাড়া জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

শিকারীপাড়া জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিকারীপাড়া ইউনিয়ন জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, ইউরোপ ও যুক্তরাজ্য জামায়াতের মুখপাত্র, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননেতা ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই। সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা পালন করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুবিনুর রহমান, নবাবগঞ্জ উপজেলা(পূর্ব) জামায়াতের আমীর মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার আমীর মাওলানা হারুনূর রশিদ, সেক্রেটারি মোস্তাক আহমেদ, জামায়াত নেতা মাজেদুর রহমান খান, আবুল কালাম আজাদ খান, আলমগীর কবির দিপু, মামুনুর রহমান, এসএম ইব্রাহিম, আলমগীর হোসেন, শরিফ মিয়া, প্রফেসর আমির হোসেন মোল্লাসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT