1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে সচিবের বিরুদ্ধে মানববন্ধন - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে সচিবের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তা  মো. মঞ্জুরুল হক ভূইয়ার বিরুদ্ধে এ মানববন্ধন করেন। শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুছ আলী, শায়েস্তা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, শায়েস্তা  ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মাহফুজ হাসান সিয়াম, সায়েস্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মহিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুলাইমান বিকাশ, ৪ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, সিংগাইর উপজেলা যুবদলের আশরাফুল ইসলাম দিপু, ইউনিয়ন যুবদল নেতা রাজিব খান, ভুক্তভোগী আব্দুল গফুর ও মো. সুরুজ প্রমূখ। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের অঙ্গীকারনামা, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় সনদ-কাগজপত্রাদি প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারিত হারে ঘুষ নিয়ে থাকে প্রশাসনিক কর্মকর্তা সচিব মনজুরুল হক। তার দাবিকৃত ঘুষ দিতে অস্বীকৃতি জানালে নানা অযুহাতে টালবাহানা শুরু করেন। পরে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে সেবা নেন। বক্তারা অভিযোগ করে আরো বলেন, ‘সায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরল হক পরিষদে যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। ঘুষ না দিলে তিনি নানাভাবে মানুষকে হয়রানি করেন।’ অভিযুক্ত সচিবের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয়রা। এ বিষয়ে শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল হক ভূঁইয়ার মুঠোফোনে কল দিলে তার স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন আমার স্বামী ষড়যন্ত্রের শিকার।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT