1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
যারা গণ-মানুষের জন্য কাজ করবে তাদেরকে জনগণ নির্বাচিত করবে- ব্যারিস্টার মেহনাজ মান্নান - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

যারা গণ-মানুষের জন্য কাজ করবে তাদেরকে জনগণ নির্বাচিত করবে- ব্যারিস্টার মেহনাজ মান্নান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠণের আযোজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। ভার্চুয়াল বক্তব্যে মেহনাজ মান্নান বলেন, ঢাকা-১ আসনে যারা গণ-মানুষের জন্য কাজ করবে তাদেরকে আগামী নির্বাচনে জনগণ নির্বাচিত করবে। দল যাকে মনোনয়ন দিবে নেতাকর্মীদের তার পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান ব্যারিস্টার মেহনাজ মান্নান। সভাশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহীন মাহমুদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদল নেতা বোরহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ভিপি হারুন অর রশিদ ওসমানী, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন রানা, ঢাকা জেলা যুবলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বেলায়েদী, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তপন মোল্লা, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা জেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, যুবদল নেতা মিঠু বেপারী, বিএনপি নেতা হারুন অর রশিদ, সাবেক যুবনেতা সালাউদ্দিন মনির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাজী আব্দুল সোবহান, সাবেক ছাত্রনেতা ব্যাংকার কবির হোসেন, আক্তারুজ্জামান সোহেল বেপারী, সাবেক ছাত্রনেতা মো.ফরিদুল ইসলাম, মাহাবুবুর রহমান সম্রাট, মো. সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা মো. রাসেল, মো. মাসুম, নূর ইসলাম বাবু সহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT