1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬লাখ টাকা জড়িমানা, কিলন ভেঙে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।  শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার একতা ও এমিকা ব্রিকস এবং সিংগাইর উপজেলার রাকমান ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে  সিংগাইরের রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়। সদর উপজেলার একতা ও এমিকা ব্রিকসে ৬ লাখ টাকা জরিমানা আদায় ও কিলন আংশিক ভেঙে দেয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।  অভিযানে র্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা সহায়তা করেন। ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT