1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
তানভীর কনষ্ট্রাকশন লিঃ এর পক্ষ থেকে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

তানভীর কনষ্ট্রাকশন লিঃ এর পক্ষ থেকে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় ঈদ উল ফিতর উপলক্ষে চার হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় তানভীর কনষ্ট্রাকশন লিমিটেডের কর্ণধার তানভীর আহমেদ সানু’র নিজ বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে বিকেলে লটাখোলা বেদে পল্লীতে ১৭০ পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।
তানভীর আহমেদ সানু মোল্লার বলেন সমাজের স্বচ্ছল ও বিত্তশালী ব্যক্তিদেরকে অসহায় দুঃস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই প্রতিবছরের ন্যায় এবারও আমরা অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছি। ভবিষ্যতের এর ধারবাহিকতা অব্যাহত থাকবে।
টিসিএল এগ্রো গ্রুপের চেয়ারম্যান পারভীন আক্তার বলেন, প্রতিবছরই আমরা আমাদের উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসছি।
ঈদ উপহার হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পঙ্গু আবুল কালাম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আজ আমরা লুঙ্গি পাইছি। ঈদটা এইবার আমাগো ভালই কাটবো।
এবিষয়ে কথা হয় বেদে কন্যা জোঁনাকির সাথে। জোঁনাকি জানান, সাঁপ খেলা দেখাইয়া এহন আর ট্যাহা পাওন যায় না। স্বামী রতন কাগজ টোকায়, তাই দিয়া কোন রকম চলে। সানু মোল্লার ঈদ উপহার পাইয়া আমরা সবাই খুশি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT