1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পৌরসভা ৫নং ওয়ার্ডে বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

পৌরসভা ৫নং ওয়ার্ডে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.
পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচী হিসেবে দোহার পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং রমজানের পবিত্রতা রক্ষার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ রমজান শনিবার (২৯ মার্চ) বিকেলে দোহার পৌরসভা ৫নং ওয়ার্ডের নূরপুর এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার সভাপতি এসএম কুদ্দুস, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন খান মাসুম, সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌরসভা ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহজাহান ভূইয়া, ঢাকা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সোহান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান দেওয়ান।
পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান সুজাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুমন মোল্লা, শাহজাহান, মতিন চোকদার, নাজমুল বেপারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক সহযোগিতায় ছিলেন দোহার পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. সজীব হোসেন মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT