1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
গাজায় ইসরায়েলি বর্বরতা: ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান খেলাফত মজলিসের - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় নামে বেনামে টাকা তোলেন কারা?

গাজায় ইসরায়েলি বর্বরতা: ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান খেলাফত মজলিসের

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

গাজার রাফায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন মুসলিম সচেতন নাগরিকদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে খেলাফত মজলিস পৌর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

পৌর শাখার সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান আনাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “মুখে মানবাধিকারের কথা বললেও ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ফিলিস্তিনের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদেরই ক্ষতিগ্রস্ত করেনি, প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করতে সারা বাংলাদেশ তথা মানিকগঞ্জে ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে হবে।” তিনি শনিবার গাজার জন্য অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বলেন, “বর্বর ইসরাইল অবৈধভাবে মুসলমানদের হত্যা করছে, এতে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত এবং কলিজায় আগুন জ্বলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সভাপতির বক্তব্যে মাওলানা শেখ মাহবুবুর রহমান বলেন, “বিশ্বের মোড়ল ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকলে তাদের কোনো প্রয়োজন নেই।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি মুফতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেওয়ান তানজিল আহমদ ও শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা জাবের আল সাফাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খেলাফত মজলিসের কয়েকশত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT