1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে বসত বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে বসত বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে বসত বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওয়ান গ্রামের নজরুল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নজরুল মুন্সী জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তার বসত ঘরের বাহিরে থেকে শেকল দিয়ে আটকিয়ে গোয়াল ঘর থেকে ২ টি গাভী ও ২ টি ষাড় গরু নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। টের পেয়ে সে বের হতে চাইলেও ঘর বাহির থেকে শেকল দেওয়া থাকায় বের হতে পারেনি। পরে প্রতিবেশীদের সহায়তা বের হয়ে গোয়াল ঘর খোলা পেয়ে ভেতরে ঢুকে দেখে গরুগুলো নেই। এরপর নদীর পাড়ে গেলে সেখানে গরু ও মানুষদের পায়ের ছাপ দেখতে পায়। তাকে দেখে দূর থেকে একটি নৌকা ইঞ্জিন বন্ধ করে দেয়।
খামারী নজরুল মুন্সী বলেন, ভেবেছিলাম গরু বিক্রি করে সেই টাকা দিয়ে অসুস্থ ছেলের চিকিৎসা করাবো। তা আর হলো না বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT