1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জ মেডিকেলে নার্স নেতার অপকর্ম: অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জ মেডিকেলে নার্স নেতার অপকর্ম: অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর সাধারণ সম্পাদক মোঃ মামুনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অর্থের বিনিময়ে নার্সদের পছন্দের জায়গায় বদলি, ওয়ার্ডের ইনচার্জ বানানোর প্রলোভনে অর্থ দাবি, বান্ধবী কিমিয়াকে নিয়ে অতিরঞ্জিত মাখামাখি এবং অব্যবহৃত কেবিন সি ব্লকের চাবি নিজ দখলে রেখেছেন মামুন। সেখানে অনৈতিক কার্যকলাপের আলামত রয়েছে বলে সূত্রটি দাবি করেছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে কেবিনের দায়িত্ব পালন, মতের অমিল হলেই ক্ষমতা ও পদের অপব্যবহার করছেন তিনি। রোস্টারের দায়িত্বে থাকা শেফালীকে দিয়ে যাকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াসহ স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন মামুন।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইন্টার্ন নার্স জান্নাতুল তাবাসসুম কিমিয়া, যিনি কেবিনে এক মাসের পরিবর্তে দুই মাস ডিউটি করেছেন। এই সময়কালে মামুনের সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। তাদের একসাথে মেট্রোতে ঘোরাঘুরি এবং একই রঙের গেঞ্জি পরে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে হাসপাতালজুড়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। পরবর্তীতে মামুন সেই পোস্ট হাইড করে ফেলেন।

সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে কেবিনের দায়িত্ব পালন করছেন বিএনএ পদধারী মামুন ও তার চক্র। নিয়ম অনুযায়ী, কোনো নার্সের একই বিভাগে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের সুযোগ নাই। এই চক্রটি দীর্ঘদিন ধরে কেবিনের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কিছুদিন আগে নার্সিং সুপারভাইজার রিজিয়ার কাছে তাহেরা নামের এক নার্স অভিযোগ করেন, তাকে টাকা দিয়ে মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বানাতে চাচ্ছেন মামুন। নার্স রোজিনা এবং শারমিন মামুনকে টাকা দিয়ে তারা টাঙ্গাইল ও ফরিদপুর মেডিকেলে বদলি হয়েছেন। রোজিনা বলেন, টাকা দিয়েই আমরা বদলি হয়েছি। রোস্টারের দায়িত্বে থাকা শেফালী বলেন, “তারা আমার কাছে অন্যায় আবদার করলে সেগুলো আমি কখনোই শুনি নাই। কিন্তু সেই কথাগুলোই যখন ইনচার্জ বলেছে তখন শুনতে হয়েছে।” আব্দুল আলীম বলেন, “আমাকে মামুন সিন্ডিকেট কি কারণে ডায়ালাইসিস থেকে সরিয়ে দিল সেটা আমার বোধগম্য নয়। তবে বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর।

” বাংলাদেশ নার্সের এসোসিয়েশন (বিএনএ) মানিকগঞ্জ মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. মামুন বলেন, “বিভিন্ন অভিযোগ থাকায় আব্দুল আলীমকে বদলির সুপারিশ করেছিলাম। এছাড়াও যাদেরকে দায়িত্ব থেকে সরানো হয়েছে তাদেরকে সঙ্গত কারণেই সরিয়ে দেওয়া হয়েছে। কেবিন সি ব্লকের চাবি আমার কাছে আছে। ওখানে কোন অপকর্ম হয়ে থাকলেও সেটা অন্য কারো দেখার কথা না। ইন্টার্ন নার্স কিমিয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। তাকে নিয়ে মেট্রোতে ঘুরতে গিয়েছিলাম। একই কালারের গেঞ্জির যে ছবি দেখছেন। সেটা আমিই ফেসবুকে পোস্ট করেছিলাম। বর্তমানে কিমিয়ার সাথে আমার কোন সম্পর্ক নেই। ফেসবুকের ছবি অনলি মি করে রেখেছি।” এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT