1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের বটিয়া এলাকায় জোরপূর্বক দেয়াল তুলে জমি দখলের অভিযোগ উঠেছে রাধানগর এলাকার মোতালেব ও ছন্দু মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগী নজরুল ইসলাম দোহার থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৩০ বছর ধরে বটিয়া এলাকায় তাদের ক্রয়কৃত জমিতে মাটি ভারাট করে ভোগদখল করে আসছেন নজরুল ইসলাম। হঠাৎ ঐ জমিতে দেয়াল তুলে মোতালেব ও ছন্দু মোল্লার নেতৃত্বে জমি দখল করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এক ঘন্টা কাজ বন্ধ রেখে আবারও দেয়াল তুলতে শুরু করলে পুনরায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
ভূক্তভোগী নজরুল ইসলাম বলেন, আমি মোট ৪৭ শতাংশ জমির মালিক কিন্তু গত ৩০ বছর ধরে মাত্র ২৯ শতাংশ জমি ভোগদখলে রয়েছি। অথচ এই জমি কোন পরিমাপ ছাড়া অন্যরা দখল করতে চাইছে। আমি এর বিচার চাই।
এদিকে অভিযুক্ত মোতালেব খান বলেন, আমরা জমিটি মূল মালিকের কাছে থেকে ক্রয় করে ওয়াল তুলতে গিয়েছি নজরুল ইসলাম এসে বাধা দিয়েছে। আমি এর বিচার চাই।
অপর অভিযুক্ত ছন্দু মোল্লা বলেন, আমরা জমি দখল করিনি। মেছের চেয়ারম্যানের মাধ্যমে নজরুলকে ডাকানো হয়েছিলো কিন্তু নজরুল আসেনি। তাই আমরা আমাদের ক্রয়কৃত জমিতে দেয়াল তুলেছি।
এবিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, জমি দখলের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT