ঢাকার দোহারে তিনটি বালুবাহী ট্রাক জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দোহারের মেঘুলা বাজারে বালুবাহী ট্রাকের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার সন্ধা সাড়ে ছয়টার দিকে মুকসুদপুর ডাকবাংলোর সামনে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
জানা যায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পরিবেশ দূষণের দায়ে ৩টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়
জননিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ মাধ্যম, স্থানীয় সাধারণ মানুষ এবং দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের দাবির মুখে উপজেলা প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করে বলে জানা যায়।
Leave a Reply