1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর মায়ের মৃত্যু, তদন্ত দাবি পরিবারের - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর মায়ের মৃত্যু, তদন্ত দাবি পরিবারের

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
সন্তান জন্ম দিতে এসে লাশ হয়ে ফিরেছেন আসমা খাতুন (৪৫)। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কাঁচা বাজার সংলগ্ন ল্যাব ২৪ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আসমা খাতুনের পূর্বে একবার বিয়ে হয়েছিল। সেই সংসারে সন্তান না হওয়ায় পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেন তিনি। শুক্রবার দুপুরে সিজারিয়ান অপারেশনের জন্য স্বামী আকবর আলী ও বোনকে সঙ্গে নিয়ে ল্যাব ২৪ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে ভর্তি হন আসমা। হাসপাতালে ডাক্তার সুলতানা নাসরীনের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের সময় এনেস্থেসিয়া প্রদান করেন ডাক্তার নূরে আলম সিদ্দিকী। অপারেশন থিয়েটারেই আসমার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে পরিবারের অভিযোগ।

পরবর্তীতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালের ব্যবস্থাপনায় একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই আসমা খাতুনের মৃত্যু হয়।

আসমার স্বামী আকবর আলী অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতালে গিয়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হলেও সেই রিপোর্ট আসার আগেই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আসমার শাশুড়ি ও তার বোন রেশমা খাতুন বলেন, “রিপোর্ট হাতে আসার আগেই আসমাকে ওটিতে নেওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে বলা হয় রক্ত লাগবে। দ্রুত রক্তের ব্যবস্থা করি। তারপরও আসমাকে বাঁচানো গেল না। ছোট্ট এই শিশুটিকে নিয়ে আমরা এখন নিরুপায়।”

এ বিষয়ে এনেস্থেসিয়া চিকিৎসক ডাক্তার নূরে আলমের কাছে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। অপরদিকে, অপারেশনকারী চিকিৎসক ডাক্তার নাসরিন সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ল্যাব ২৪ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “রোগীর আগেই শারীরিক সমস্যা ছিল। তবে কী সমস্যা ছিল, সে বিষয়ে তিনি কিছু জানাননি।”

এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন এ,কে, এম মোফাখখারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ডেলটা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক প্রসূতি মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর চিকিৎসা ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT