1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বিলাসপুরে বালু ভরাট করে জমি দখলের চেষ্টা, ড্রেজার পাইপ ভেঙ্গে দিলো প্রশাসন - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

বিলাসপুরে বালু ভরাট করে জমি দখলের চেষ্টা, ড্রেজার পাইপ ভেঙ্গে দিলো প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আল মামুন ধলা মিয়া এর বিরুদ্ধে।
এবিষয়ে সোমবার সন্ধ্যায় দোহার থানায় লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী মিয়া চোকদার, সালাম মিয়া ও মো. ইউনুস হাওলাদার।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কুলছড়ি মৌজার এস,এ ৬৭১ ও আর,এস ৭০৯ নং দাগে প্রায় ৫০ শতাংশ জমি ড্রেজার দিয়ে ভরাট করে দখল শুরু করেন ধলা মিয়া। এসংক্রান্ত বিষয়ে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে অভিযোগের পর সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার পাইপ ভেঙ্গে দেয় দোহার থানা পুলিশ।
দখলের বিষয়ে অভিযুক্ত আল মামুন ধলা মিয়া বলেন, এটি আমাদের পতৃক সম্পত্তি। আমি কোনো জমি দখল করিনি।
উল্লেখ্য, এর আগে আল মামুন ধলা মিয়ার বিরুদ্ধে চাঁদাদাবি ও মারধরের অবিযোগে আদালতে একাধিক মামলা করেন কয়েকজন ভূক্তভোগী। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। ধলা মিয়াকে দল থেকে বহিস্কারের দাবি জানান অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT