1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে চলছে অসামাজিক কর্মকাণ্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে চলছে অসামাজিক কর্মকাণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২০০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দোহারের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে চলছে অসামাজিক কর্মকাণ্ড| ছোট ছোট কেবিন ˆতরি করে উপজেলার জয়পাড়া বাজার ও এর আশেপাশের কয়েকটি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট| এদের অনেকের নেই ˆবধ লাইসেন্স| ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব চাইনিজ ও রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছে থেকে পাওয়া ‘ওয়েটিং বিল’| স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন ‘ওয়েটিংয়ের’ নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে| বিশেষ করে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় গজিয়ে ওঠা কয়েকটি মিনি চাইনিজ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চলছে এসব কর্মকাণ্ড| এসবের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস করেন না কেউ| এর আগে প্রশাসনের একাধিক অভিযান হলেও আবারও শুরু হয় এমন কর্মকাণ্ড|
অনুসন্ধানে জানা গেছে, জয়পাড়ায় গড়ে উঠা কয়েকটি চাইনিজ বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও ভিতরে কী আছে তার খবর কেউ রাখে না| বেশিরভাগ চাইনিজের ও রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট কেবিন ˆতরি করা| বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এসবের ভিতরে কি আছে| অনুসন্ধানে বেশকিছু অনৈতিক কর্মকাণ্ডের ছবি ধরা পরে প্রতিবেদকের ক্যামেরায়|
কয়েকটি মিনি চাইনিজে গিয়ে দেখা যায়, টেবিল সামনে সাজানো থাকলেও একটি স্থানে চারিদিকে আটকানো কাপড়| জয়পাড়ার বেশিরভাগ চাইনিজে প্রতিনিয়ত অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে জানান আশেপাশের বেশ কয়েকজন| তারা জানান আবদ্ধ রুমে আলো-আঁধারে স্পষ্ট কিছু দেখা যায় না| এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল|

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT