
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকায় ‘বান্দুরা ইসলামিয়া জেনারেল হাসপাতাল’ এর পরিচালক হাজী এ,কে,এম এস রহমতউল্লার বিরুদ্ধে অর্থিক প্রতারণার অভিযোগ করেছেন নবাবগঞ্জের বাসিন্দা মাজহারুল ইসলাম মোস্তফা নামে এক ব্যক্তি|
তিনি অভিযোগ করেন, রহমত উল্লাহ তাকে দিয়ে হাসপাতালের ব্র্যান্ডিং প্যাকেজ এর কাজ করানোর পর কনো প্রকার টাকা পরিশোধ করেননি| একাধিকবার সময় নিয়েও টাকা পরিশোধ না করে তার সমস্ত না¤^ার ব্লক করে দেন| পরে কোনো প্রতিকার না পেয়ে ভূক্তোভোগী মাজহারুল নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন|
খোঁজ নিয়ে জানা যায়, এমন একাধিক ব্যক্তিকে টাকা না দিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন| এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ভূ&ক্তভোগী|
এদিকে অভিযোগের বিষয়ে হাজী এ,কে,এম এস রহমতউল্লার বক্তব্য জানতে তার হাসপাতালে গেলে তাকে পাওয়া যায়নি| তার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়|
Leave a Reply