1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ভূয়া শিক্ষাগত সনদে দলিল লেখক! - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ভূয়া শিক্ষাগত সনদে দলিল লেখক!

  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার সাব-রেজিস্ট্রার অফিসে ভূয়া শিক্ষাগত সনদ দিয়ে দলিল লেখার লাইসেন্স করে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে দলিল লেখক মো.শহিদুল ইসলাম শিকদারের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি দলিল লেখক হিসেবে লাইসেন্স নেয়ার সময় ভূয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করেন। শহিদুল ইসলাম শিকদারের বাড়ি উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকায়। বাংলাবাজারে তার একটি অফিস রয়েছে বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন দলিল লেখক জানান, তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা না করেও দলিল লেখার লাইসেন্স পেতে ব্যবহার করেছেন জাল সনদ। এনিয়ে দোহার সাব- রেজিস্টার অফিস, জেলা সাব রেজিস্টার অফিস ও আইজিআর বরাবর লিখিত অভিযোগের একটি কপি এসেছে প্রতিবেদকের হাতে।
২০১৪ সালের ১৬ই নভেম্বর কার্যকরকৃত বিধিমালায় বলা হয় যিনি স্বীকৃত কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন,যিনি এলাকায় প্রচলিত স্থানীয় ভাষায় দলিলের মুসাবিদা করিতে পারেন তারা নিবন্ধন আইনের ৮০ ধারা (ছ) এ উল্লেখিত দলিল লেখকের কার্য করিবার সনদের আবেদন করতে পারবেন। অথচ অভিযোগ পাওয়া যায় শহিদুল ইসলাম শিকদার জাল সার্টিফিকেট প্রদান করে দলিল লেখার সনদ নেন। এনিয়ে নিবন্ধন অধিদপ্তরের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।
জানা যায়, মানিকগঞ্জে একটি বিদ্যালয়ে তিনি নতুন করে নবম শ্রেণিতে পড়াশোনা করছেন বলে জানান অনেকে।
এবিষয়ে দোহার সাব-রেজিস্টার মো.ইয়াসিন আরাফাত বলেন, এই বিষয়ে কোন লিখিত অভিযোগ হাতে পাইনি। কোন অনিয়ম হলে জেলা সাব-রেজিস্টার ব্যবস্থা নিবেন।
এবিষয়ে জানতে ঢাকা জেলা সাব-রেজিস্টার অহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে মহাপরিচালক নিবন্ধন উম্মে কুলসুম বলেন, কেউ আইনের ব্যক্তয় ঘটালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত দলিল লেখক শহিদুল ইসলাম শিকদার বলেন, আমার এস,এস,সি সার্টিফিকেট আছে! এসময় সার্টিফিকেট দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। তিনি প্রতিবেদককে সংবাদ প্রচার করতে নিষেধ করেন এবং অফিসে এসে দেখা করতে চান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT