1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে সম্মেলনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন খান ও সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল রহমান রবিনের নাম ঘোষণা করা হয়। শীঘ্রই পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। উদ্বোধক ছিলেন উপেজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাশার চোকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরও শক্তিশালী করতে সকলে একসাথে কাজ করার অঙ্গিকার করেন।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন,বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, প্রয়াত নির্মল রঞ্জন গুহ এর সহ ধর্মিনী আলো রানী গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠণের নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT