1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে নারী সাফ চ্যাম্পিয়ন সুমাইয়াকে সংবর্ধনা - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে নারী সাফ চ্যাম্পিয়ন সুমাইয়াকে সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
নারী সাফ চ্যাম্পিয়ন ২০২৪ জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ন সদস্য মাতসুশিমা সুমাইয়াকে তার নিজ এলাকা চুড়াইন ইউনিয়নের দূর্গাপুর এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) দুপুরে তাকে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নারী সাফজয়ী মহিলা ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ন সদস্য মাতসুশিমা সুমাইয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের দূর্গাপুর এলাকার মোঃ মাসুদুর রহমান ও মা মাসুশিমা তমমীর কন্যা।

জানা যায়, নারী সাফজয়ী মাতসুশিমা সুমাইয়া সে ঢাকা নর্থসাউথ বিশ^ বিদ্যালয়ের সমমান প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। তিনি পড়াশনার পাশাপাশি নারী ফুটবল খেলায় বেশ পারদর্শী। তার জন্ম হয়েছে সুদূর জাপানে। মাতসুশিমা সুমাইয়া তিনি মাসুদ ও তমমী দম্পতির বড় মেয়ে। এছাড়াও এ দম্পতির আরও দুটি ছেলেও রয়েছে। বড় ছেলে মোঃ ওমর ফারুক অষ্ট্রেলিয়ায় একটি ফুটবল ক্লাবে ফুটবল খেলার সাথে জড়িত রয়েছে বলে জানান মাতসুশিমা সুমাইয়ার বাবা মাসুদুর রহমান। এছাড়ও ছোট ছেলে মোঃ জাহিদ জার্মানীতে আছেন। সেও ফুটবল খেলার প্রতি বেশ অগ্রসর।

সুমাইয়ার বাবা মাসুদুর রহমান বলেন, মাতসুশিমা সুমাইয়া ছোট বেলা থেকে ফুটবল খেলার প্রতি বেশ ঝোক ছিলো। এর ধারাবাহিকতায় আজকে তার এই সাফল্য। মেয়ের এ কৃতিত্বে আমরা সকলেই অনেক আনন্দিত। এলাকার মানুষও আজকে মাতসুশিমা সুমাইয়া সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন। গর্বে আমার বুক ভরে গেছে। আমি আমার এলকাবাসীর কাছে ঋণী হয়ে থাকলাম।

তিনি আরও জানান, আমি দীর্ঘদিন যাবৎ জাপানে থাকার সুবাদে সেখানেই আমি দাম্পত্য জীবন শুরু করি। এরপর মাঝে মাঝে দেশে আসা-যাওয়া করি।
এ সময় সাফজয়ী মাতসুশিমা সুমাইয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন, চূড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাশিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন ভূইয়া তাপস, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজু আহমেদ, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন, সোনাহাজরা ফাজি¦ল মাদ্রাসার সাবেক ভিপি মোঃ মাসুদ মোল্লা, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদ পার্ভেজসহ চূড়াইন ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, নবাবগঞ্জের একজন নারী যে গৌরব অর্জন করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। আমরা তার সাফল্য কামনা করি।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT