1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ইসকন নিষিদ্ধের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ-সমাবেশ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ইসকন নিষিদ্ধের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ভারতীয় গুপ্তচর তথাকথিত উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক সড়কে সমাবেশে করে।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক ও মানিকগঞ্জের অন্যতম বিজ্ঞ আলেমেদ্বীন আব্দুল্লাহ আল ফিরোজ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ, মেহরাব হোসাইন, কাউসার মাহমুদ, নাসিম আহমেদসহ মানিকগঞ্জের বিভিন্ন মাদরাসা ও মসজিদের আলেম-ওলামা এবং সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং বাংলাদেশে ইসকন নিষিদ্ধের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT