1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স ছাড়াই স্বাস্থ্য সেবা পরিচালনা করছে আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এতে করে রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স গ্রহণ করেনি। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরে আবেদন করেই তারা নিয়মিতভাবে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। সরেজমিনে বুধবার দুপুরে দেখা যায়, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট সংলগ্ন আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিসিপশনিস্টে বসে আছে শেফালী ও লাবলু। তারা জানান চলতি মাসের ১০শে ফেব্রুয়ারী থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। শুধু মাত্র সিটিস্ক্যান ছাড়া বাকি সব পরিক্ষাই এখানে করা হয়। এ বিষয়ে আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু সাঈদ বলেন, আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি। যে কোন সময় পেয়ে যাব। এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মকছেদুল মোমিন বলেন, লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার কোন সুযোগ নেই। এখনই ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT