1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে চিকিৎসকের অবহেলায় দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে| এ ঘটনায় প্রাইভেট হাসপাতালটি বন্ধ করে দেওয়া হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত হেলথকেয়ার মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।  জানা গেছে, সিংগাইর উপজেলার বলধারা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী দুই মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কণ্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের জন্মগত ত্রুটির চিকিৎসা করাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের শরণাপন্ন হয় তার স্বজনেরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত বুধবার সন্ধ্যায় শিশুটিকে হেলথকেয়ার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার ভোর ৬টায় ওই নবজাতকের মলদ্বারে অপারেশন করেন সার্জন মোস্তাফিজুর রহমান। কোন ধরনের পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট না করেই ওটি ছেড়ে চলে যান ডাক্তার মোস্তাফিজ। ওই দিন সন্ধায় শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে গণমাধ্যম কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। ইতিমধ্যে কর্তৃপক্ষ হাসপাতালে তালা ঝুলিয়ে সটকে পরেন। শিশুটির স্বজনরা অভিযোগ করে বলেন, ভুল অপারেশন ও হাসপাতালের অব্যবস্থাপনার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। হাসপাতালের ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি হাসপাতালে খোজ নেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের কাছে শিশু মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে এই প্রতিবেদককে তার প্রাইভেট চেম্বারে দেখা করতে বলেন। এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মকছেদুল মোমিন বলেন, তাৎক্ষণিকভাবে হেলথ কেয়ার মেডিকেল সেন্টার এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT