1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে বিএনপি নেতার সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে বিএনপি নেতার সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে নবাবগঞ্জ শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে নিখোঁজ বিএনপি নেতার পরিবার অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, সবশেষ আমরা জানতে পেরেছি ওনি রাজশাহী গিয়েছিল, সেখানে আমাদের প্রতিনিধিরা বারবার গিয়েও তার সন্ধান পাইনি। এতদিনেও তার সন্ধান না পাওয়ায় দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে জোড় দাবি জানিয়ে তিনি বলেন, যেকোন কিছু বিনিময়ে তাকে উদ্ধার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে।
নিখোঁজ নেতার ছোট ভাইয়ের স্ত্রী লুবনা আক্তার বলেন, আমরা খুব চিন্তায় রয়েছি। এতদিনেও আমার ভাসুরের কোন সন্ধান আমরা পেলাম না। আশা করি প্রশাসন দ্রুত আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিবে। এসময় তিনি বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম ও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকসহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান তাদের পাশে দাড়ানোর জন্য।
বিএনপি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের সভাপতিকে ফেরত পেতে চাই। অত্যন্ত স্বচ্ছ একজন রাজনীতিবীদ এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে না। আশা করি তাকে উদ্ধারে প্রশাসন জোড়ালো ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন দলীয় নেতাকর্মীরা। ইউএনও’র পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান স্মারকলিপি গ্রহণ করেন।
জানা যায়, গত ৮ই জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT